
বরাবাঁকি, ৬ মার্চ (হি. স.) : উত্তর প্রদেশের বরাবাঁকি জেলায় পেট্রোল ও ডিজেলের ঘাটতি নিয়ে ছড়ানো গুজব সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছেন জেলাশাসক শশাঙ্ক ত্রিপাঠী। শুক্রবার তিনি স্পষ্ট করে বলেছেন, জেলার সমস্ত পেট্রোল পাম্পে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিকভাবেই চলছে। জেলাশাসক জানান, সামাজিক মাধ্যমে কিছু অসামাজিক ব্যক্তি পেট্রোল-ডিজেলের ঘাটতির ভ্রান্ত তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে অযথা আতঙ্ক তৈরির চেষ্টা করছে। প্রশাসন বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে নজরদারি চালাচ্ছে।
তিনি আরও বলেন, যদি কেউ ইচ্ছাকৃতভাবে পেট্রোল ও ডিজেলের ঘাটতি নিয়ে ভুয়ো তথ্য বা গুজব ছড়াতে গিয়ে ধরা পড়ে, তবে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য