
পূর্ব বর্ধমান, ৬ মার্চ (হি.স.): এক শিশুর দেহ উদ্ধার হল পূর্ব বর্ধমান জেলার মেমারির একটি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা কলাদিঘির পাড়ে শিশুটিকে পড়ে থাকতে দেখেন। মেমারি থানায় খবর দেওয়া হয়। পুলিশ শিশুটির দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটির পরিচয় কী, তার কী ভাবে মৃত্যু হল, কে বা কারা দেহটি সেখানে ফেলে রেখে গেল- এই সব প্রশ্নের উত্তর খুঁজতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ