নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠকের জন্য তিন প্রতিনিধি বাছল তৃণমূল
কলকাতা, ৬ মার্চ, (হি.স.): কলকাতায় আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকের জন্য শুক্রবার তিন সদস্যের প্রতিনিধিদলের নাম ঘোষণা করল তৃণমূল। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, লোকসভা সাংসদ মহুয়া মৈত্র এবং রাজ্যসভা সাংসদ সামিরুল ইসল
তিন প্রতিনিধি বাছল তৃণমূল


কলকাতা, ৬ মার্চ, (হি.স.): কলকাতায় আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকের জন্য শুক্রবার তিন সদস্যের প্রতিনিধিদলের নাম ঘোষণা করল তৃণমূল। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, লোকসভা সাংসদ মহুয়া মৈত্র এবং রাজ্যসভা সাংসদ সামিরুল ইসলামের নাম কমিশনে পাঠানো হয়েছে তৃণমূলের তরফে।

প্রসঙ্গত, আগামী ৮ মার্চ (রবিবার) রাতেই কলকাতায় চলে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পাশাপাশি দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশী থাকছেন ওই দলে। আগামী সোম (৯ মার্চ) এবং মঙ্গলবার (১০ মার্চ) কলকাতায় তাঁদের ঠাসা কর্মসূচি রয়েছে। আলাদা ভাবে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে ফুল বেঞ্চ। বৈঠক করবে প্রশাসন এবং পুলিশের বিভিন্ন স্তরের আধিকারিকদের সঙ্গেও।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande