কলকাতায় কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর পর্যালোচনা বৈঠক, জোর দিলেন পণ্য বৈচিত্র্য ও মূল্য সংযোজনের ওপর
কলকাতা, ৬ মার্চ (হি.স.): কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং শুক্রবার কলকাতায় হস্তশিল্প ও পাট দফতরের কর্মকর্তা ও অংশীদারদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন। উদ্ভাবন, বৈচিত্র্য এবং মূল্য সংযোজনের মাধ্যমে ঐতিহ্যবাহী বস্ত্র শিল্পকে শক্তিশ
কলকাতায় কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর পর্যালোচনা বৈঠক, জোর দিলেন পণ্য বৈচিত্র্য ও মূল্য সংযোজনের ওপর


কলকাতা, ৬ মার্চ (হি.স.): কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং শুক্রবার কলকাতায় হস্তশিল্প ও পাট দফতরের কর্মকর্তা ও অংশীদারদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন। উদ্ভাবন, বৈচিত্র্য এবং মূল্য সংযোজনের মাধ্যমে ঐতিহ্যবাহী বস্ত্র শিল্পকে শক্তিশালী করার কৌশল নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। বৈঠকে হস্তশিল্প ক্ষেত্রের কর্মকর্তা, বস্ত্র মন্ত্রকের আঞ্চলিক কার্যালয়, জুট বোর্ড, সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালাইড ফাইবার্স , ন্যাশনাল ইনস্টিটিউট অব ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং ইন্ডিয়ান জুট ইন্ডাস্ট্রিজ রিসার্চ অ্যাসোসিয়েশন -সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পাটের ক্রমবর্ধমান সম্ভাবনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বৈচিত্র্যময় এবং মূল্য সংযোজিত পণ্যের বিকাশের মাধ্যমে এই ক্ষেত্রের দ্রুত পরিবর্তন ঘটছে। তিনি জানান, ঐতিহ্যগতভাবে পাট মূলত ব্যাগের মতো প্যাকেজিং উপকরণের সঙ্গে যুক্ত ছিল। তবে, বর্তমানে এই ক্ষেত্রটি কেতাদুরস্ত ফ্যাশন পোশাক ও আধুনিক বস্ত্র ব্যবহারের ক্ষেত্রেও প্রসারিত হয়েছে। মন্ত্রী এও বলেন, পাট ও অন্যান্য প্রাকৃতিক তন্তুতে প্রযুক্তি গ্রহণ, উদ্ভাবন ও বৈচিত্র্যকে উৎসাহিত করার উদ্যোগ ‘ভোকাল ফর লোকাল’ এবং ‘আত্মনির্ভর ভারত’-এর ভাবনাকে শক্তিশালী করবে। এই উদ্যোগগুলির মাধ্যমে তাঁতি, কারিগর এবং পাটচাষিদের ক্ষমতায়ন হবে এবং ভারতের ঐতিহ্যবাহী বস্ত্র ক্ষেত্রের আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতাও বৃদ্ধি পাবে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande