নয়া রাজ্যপালকে স্বাগতবার্তা মন্ত্রী সুকান্তর
কলকাতা, ৬ মার্চ, (হি.স.): “আমি পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল শ্রী রবীন্দ্র নারায়ণ রবিকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন জানাই।” শুক্রবার পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপালকে এভাবে স্বাগত জানালেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্তবা
সুকান্ত মজুমদার


কলকাতা, ৬ মার্চ, (হি.স.): “আমি পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল শ্রী রবীন্দ্র নারায়ণ রবিকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন জানাই।” শুক্রবার পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপালকে এভাবে স্বাগত জানালেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

সুকান্তবাবু এক্সবার্তায় লিখেছেন, “আমি তাঁর সফল ও মর্যাদাপূর্ণ মেয়াদ কামনা করি এবং আন্তরিকভাবে আশা করি যে সাংবিধানিক প্রধান হিসেবে তাঁর নেতৃত্বে, পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে এবং রাজ্য উন্নয়ন ও স্থিতিশীলতার দৃঢ় পথে এগিয়ে যাবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande