রাজ্যপাল বদল নিয়ে মন্ত্রী চন্দ্রিমার অনুযোগ, কটাক্ষ নেটনাগরিকদের
মৌসুমী সেনগুপ্ত কলকাতা, ৬ মার্চ (হি.স.): মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আগাম আলোচনা না করে পশ্চিমবঙ্গে রাজ্যপাল বদলকে অদ্ভুৎ ব্যাপার বলে মন্তব্য করে নেটনাগরিকদের কাছে ব্যাঙ্গের শিকার হলেন রাছ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৃহস্পতিব
চন্দ্রিমা ভট্টাচার্য


মৌসুমী সেনগুপ্ত

কলকাতা, ৬ মার্চ (হি.স.): মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আগাম আলোচনা না করে পশ্চিমবঙ্গে রাজ্যপাল বদলকে অদ্ভুৎ ব্যাপার বলে মন্তব্য করে নেটনাগরিকদের কাছে ব্যাঙ্গের শিকার হলেন রাছ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

বৃহস্পতিবার রাতে একটি বাংলা সংবাদ চ্যানেলে রিলসে তাঁর সংক্ষিপ্ত বক্তব্য প্রচার করে। তাতে তিনি বলেছেন, '‘এর ভেতরে কি অন্য কিছু লুকিয়ে আছে? মানে এই যে সাপ্লিমেন্টারি লিস্ট না বেড়নো, এখানে একটি রাষ্ট্রপতির শাসন হোক, এরকম কোনও মনোবাঞ্ছা আছে?” শুক্রবার বেলা দেড়টা নাগাদ ৪৩৬টি প্রতিক্রিয়া এসেছে। বেড়ে চলেছে সংখ্যাটা।

রাজ্যপালের পদত্যাগ প্রসঙ্গে চন্দ্রিমার সমালোচনার জেরে মিতাব অনুরাগ লিখেছেন, এর উত্তর “লুকিয়ে রাখা আছে লিপস্টিকের কার্টুনে।” প্রীতি দত্ত লিখেছেন, “আপনি লিপস্টিক এর কালার চেঞ্জ করছেন না বলেই রেগে পদত্যাগ করলেন।” আনন্দী টেগোর প্রশ্ন করেছেন, “উনি সব সময় কি লিপস্টিক পড়ে থাকেন?এতো রাতেও?” রিয়া পাল লিখেছেন, “লিপস্টিক দিয়েই সিঁদুর দিয়েছে।” নির্মল ভট্টাচার্য লিখেছেন, “আজকের লিপিষ্টিক ভালো লাগছে না। আগেরটা পড়ুন লিপিষ্টিক ভট্টাচার্জী মহোদয়া।” সাগর কুমার মান্না লিখেছেন, “কান্না করবেন না, লিপিস্টিক যেদিন কম পড়ে আসবেন। সেদিন আপনাকে জানানো হবে ঠাকুমা।”

বিভাস দত্ত লিখেছেন, “এদের দেখলে খুব হাসি পায়।” শুভ্রা ব্যানার্জি লিখেছেন, “বোসদা পালিয়ে বাঁচলো এবার রবি দা কী করে দেখা যাক!” অনিন্দ্য পাল লিখেছেন, “এরা রাজ্যপাল থাকলেও গালি দেয়, চলে গেলেও গালি দেয়।” মন্ত্রীর উদ্দেশে সঞ্জয় মিত্র লিখেছেন, “ছেলে কেমন কামাচ্ছে?” অঞ্জন ভট্টাচার্য লিখেছেন, “নতুন রাজ্যপালকে রিকোয়েস্ট রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করান। এরা খুব বেড়েছে।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande