
স্বরূপনগর, ৬ মার্চ (হি. স.):- উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর বিধানসভার তেতুলিয়া এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রার সভায় হরিণঘাটার বিজেপি বিধায়ক তথা কবিয়াল অসীম সরকারের মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়। শুক্রবার সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অসীম সরকার রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, যুবক-যুবতীরা ১৫০০ টাকা করে ভাতা পাচ্ছেন, কিন্তু এতে জীবনের কোনও স্থায়ী সমাধান হবে না। তাঁর বক্তব্যে রাজ্যের মহিলা ও যুবসমাজকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার ও যুবসাথী প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে করা মন্তব্যকে অনেকেই অশালীন ও আপত্তিকর বলে দাবি করেছেন।এই মন্তব্যকে ঘিরে শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। স্বরূপনগর দক্ষিণ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব পাল বলেন, বাংলার নারীদের সম্মানকে অপমান করেছেন বিজেপি বিধায়ক। যেসব মহিলা ও যুবক-যুবতী সরকারি প্রকল্পের মাধ্যমে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করছেন, তাঁদের নিয়ে কটূক্তি করা অত্যন্ত দুঃখজনক।তিনি আরও বলেন, বাংলার সংস্কৃতি ও নারীসম্মানের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য মানুষ মেনে নেবে না। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এর উপযুক্ত জবাব দেবে বাংলার
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়