বড়ঞায় বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’ রথ আটকানো ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে বচসা
বড়ঞা , ৬ মার্চ (হি. স.):- মুর্শিদাবাদের বড়ঞায় বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’কে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনার সৃষ্টি হয়। যাত্রাপথে জালিবাগান এলাকায় বিজেপির রথ পুলিশ আটকায় বলে অভিযোগ ওঠে। ঘটনাকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের দীর্
বিজেপি পরিবর্তন সংকল্প যাত্রা


বড়ঞা , ৬ মার্চ (হি. স.):- মুর্শিদাবাদের বড়ঞায় বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’কে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনার সৃষ্টি হয়। যাত্রাপথে জালিবাগান এলাকায় বিজেপির রথ পুলিশ আটকায় বলে অভিযোগ ওঠে। ঘটনাকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের দীর্ঘক্ষণ বচসা চলে।বিজেপি সূত্রে জানা যায়, এদিন বড়ঞার আন্দি এলাকা থেকে ‘পরিবর্তন সংকল্প যাত্রা’ শুরু হয়। সুসজ্জিত রথ, একাধিক ট্যাবলো এবং গাড়ির বহর নিয়ে যাত্রায় অংশ নেন দলের বহু নেতা-কর্মী ও সমর্থক। কর্মসূচিতে রাজ্য ও জেলা স্তরের একাধিক বিজেপি নেতাও উপস্থিত ছিলেন।যাত্রা জালিবাগান এলাকায় পৌঁছালে সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বিজেপির অভিযোগ, কান্দি মহকুমা পুলিশ আধিকারিক এবং বড়ঞা থানার আধিকারিকদের নেতৃত্বে পুলিশ রথের গতি রোধ করে। হঠাৎ রথ আটকে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। ঘটনাস্থলে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা শুরু হয়।পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রথটিকে নিরাপত্তা বলয়ের মধ্যে রেখে এগিয়ে যাওয়ার অনুমতি দেয়। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, প্রশাসন ইচ্ছাকৃতভাবে তাদের কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande