সেমিস্টার পদ্ধতি বাতিল ও ভোটের সময় স্কুলে কেন্দ্রীয় বাহিনী না রাখার দাবিতে ডি আই অফিস অভিযান এআইডিএসও-র
তমলুক, পূর্ব মেদিনীপুর , ৬ মার্চ (হি. স.):- সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষার দাবিতে প্রতিবাদ মিছিল ও জেলা বিদ্যালয় পরিদর্শক (ডি আই) দফতর অভিযানের কর্মসূচি পালন করল অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)-এর পূর্ব মেদিনীপুর উত্তর
বিক্ষোভ


তমলুক, পূর্ব মেদিনীপুর , ৬ মার্চ (হি. স.):- সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষার দাবিতে প্রতিবাদ মিছিল ও জেলা বিদ্যালয় পরিদর্শক (ডি আই) দফতর অভিযানের কর্মসূচি পালন করল অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)-এর পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটি। শুক্রবার তমলুকে এই কর্মসূচি ঘিরে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হয়।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভোটের সময় স্কুলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলে ছাত্রছাত্রীদের স্বাভাবিক পড়াশোনায় বিঘ্ন ঘটতে পারে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্রীয় বাহিনী না রাখার দাবি জানানো হয়। পাশাপাশি উচ্চমাধ্যমিক স্তরে চালু হওয়া সেমিস্টার পদ্ধতি বাতিল এবং পুরনো পাস-ফেল ব্যবস্থা পুনরায় চালু করার দাবিও তোলা হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এআইডিএসও-র রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায়-সহ সংগঠনের একাধিক নেতা-কর্মী। বিশ্বজিৎ রায় বলেন, উচ্চমাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতি চালু হওয়ার ফলে ছাত্রছাত্রীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছে এবং পড়াশোনার উপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। তাই অবিলম্বে এই ব্যবস্থা বাতিল করা প্রয়োজন।বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ডি আই অফিসের সামনে পৌঁছায়। সেখানে সংগঠনের পক্ষ থেকে দাবিপত্র পেশ করা হয়। এআইডিএসও নেতৃত্বের হুঁশিয়ারি, দ্রুত দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবে তারা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande