
কলকাতা, ৬ মার্চ (হি.স.): নারায়ণপুর থেকে বিশ্ব বাংলা সরণির দিকে যাওয়ার পথে শুক্রবার বেলায় বিজেপির যুব মোর্চার 'পরিবর্তন যাত্রা' ঘিরে উত্তেজনা ছড়াল। এ দিন সেখানে বিজেপির যুব মোর্চার বাইক মিছিল যাচ্ছিল। পুলিশ পথ আটকালে শুরু হয় দু'পক্ষের ধস্তাধস্তি। তাতে সাময়িক উত্তেজনা ছড়ায়। এর পরে পুলিশের অতিসক্রিয়তার অভিযোগ তুলে নিউ টাউনের শ্রাচী মোড়ে পথ অবরোধ করেন বিজেপি যুব মোর্চার কর্মীরা। বেশ কিছু ক্ষণ অবরোধের পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলে তাঁদের সরিয়ে দেয়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ