শুক্রবার দুদিনের পশ্চিমবঙ্গ সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নয়াদিল্লি, ৬ মার্চ (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার ও শনিবার (৬ ও ৭ মার্চ) পশ্চিমবঙ্গ সফর করবেন। এখানে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। রাষ্ট্রপতি ভবন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার (৬ মার্চ) দার্জিলিংয়ে দার
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু


নয়াদিল্লি, ৬ মার্চ (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার ও শনিবার (৬ ও ৭ মার্চ) পশ্চিমবঙ্গ সফর করবেন। এখানে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। রাষ্ট্রপতি ভবন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার (৬ মার্চ) দার্জিলিংয়ে দার্জিলিং হিল ফেস্টিভ্যাল-এর উদ্বোধনের পাশাপাশি বন্দে মাতরম-এর সার্ধশতবর্ষ উপলক্ষে দার্জিলিং-এর লোক ভবনে রুটস অ্যান্ড রিদমস শীর্ষক একটি প্রদর্শনীরও উদ্বোধন করবেন।

এই দিনেই রাষ্ট্রপতি খড়গপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে মহিলাদের নেতৃত্ব ও ক্ষমতায়ন সম্পর্কিত এক উন্নয়নমূলক কর্মসূচির প্ল্যাটিনাম জয়ন্তীর ভার্চুয়াল উদ্বোধন করবেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর সফরের দ্বিতীয় দিনে অর্থাৎ শনিবার (৭ মার্চ) দার্জিলিংয়ে আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। উল্লেখ্য, রাষ্ট্রপতির এই সফর এই অঞ্চলের সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করবে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande