এসআইআর-এ গতি আনতে ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে ২০০ বিচারক আসছেন
কলকাতা, ৬ মার্চ (হি.স.): ‘‘শনিবার ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে ২০০ বিচারক আসবেন তথ্য যাচাই ও নিষ্পত্তির কাজের জন্য।’’ শুক্রবার এ কথা জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়াল। এসআইআরের প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকা
এসআইআর


কলকাতা, ৬ মার্চ (হি.স.): ‘‘শনিবার ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে ২০০ বিচারক আসবেন তথ্য যাচাই ও নিষ্পত্তির কাজের জন্য।’’ শুক্রবার এ কথা জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়াল।

এসআইআরের প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে, রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক ‘অ্যাডজুডিকেশন’ বা বিবেচনাধীন ভোটার রয়েছেন মুর্শিদাবাদ এবং মালদা জেলায়। প্রকাশিত ভোটার তালিকায় মালদার ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২৯ লক্ষ ৮৬ হাজার ২০৩। ওই জেলায় বিবেচনাধীন তালিকায় রয়েছে ৮ লক্ষ ২৮ হাজার ৮০ জন।

কমিশনের একটি সূত্র অবশ্য এদিন দাবি করেছে, আগামী দিনে কাজের গতি আরও বাড়বে। কারণ, নিষ্পত্তির কাজের জন্য বিচারকের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। তাঁরা কাজে যোগ দিলে বাছাই এবং নিষ্পত্তির গতি বেড়ে যাবে। আগামী ১০ মার্চ এসআইআর সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে শীর্ষ আদালতে। সেখানে ৬০ লক্ষ বিচারাধীনের বিষয়টি উঠবে বলে কমিশন সূত্রে খবর। বিচারপতিদের জানানো হবে, কত লক্ষ নামের নিষ্পত্তি হল, কত নামের নিষ্পত্তি বাকি এবং এই প্রক্রিয়ার সুবিধা-অসুবিধার কথা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande