ধর্মতলাতে এসআইআর-বিরোধী ধর্না চলবে, জানালেন মুখ্যমন্ত্রী
কলকাতা, ৬ মার্চ, (হি.স.): ধর্মতলাতে ধর্না চলবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, ভোটার তালিকায় এমন বহু মানুষের নাম রয়েছে যাঁদের মৃত বলে দেখানো হয়েছে, অথচ তাঁরা বাস্তবে জীবিত। সেই সমস্ত মানুষকে আগামী দিনে সামনে আনা হবে বল
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ৬ মার্চ, (হি.স.): ধর্মতলাতে ধর্না চলবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, ভোটার তালিকায় এমন বহু মানুষের নাম রয়েছে যাঁদের মৃত বলে দেখানো হয়েছে, অথচ তাঁরা বাস্তবে জীবিত। সেই সমস্ত মানুষকে আগামী দিনে সামনে আনা হবে বলেও জানান তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, তাঁর পরিচিত এমন একজন ব্যক্তিও আছেন যিনি সম্পূর্ণ সুস্থভাবে বেঁচে আছেন, কিন্তু ভোটার তালিকায় তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। সেই ব্যক্তিকেও তিনি আগামিকাল সামনে নিয়ে আসবেন বলে জানান।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন কবীর সুমন। তাঁর কথায়,এটা (ভোট) আমার অধিকার। মৌলিক অধিকার রক্ষার লড়াই। কারও অপছন্দ বলে কিছু করার নেই। আমি ভাবতে পারিনি বিজেপি এই পরিমাণে নির্বোধ। তাদের মাথায় কিচ্ছু ঢোকেনি। বিজেপি কিছুতেই জিতবে না।

কবীর সুমনের সাফাই, আমি আবারও বলি আমি তৃণমূল সমর্থক নই। আমাদের শহরটা আগে এত সুন্দর ছিল না মোটেই আমার পাশে বসে থাকা মানুষটির (মমতা) কল্যাণেই হয়েছে। বিধানচন্দ্র রায়ের পরেই... একবার কলকাতারা রাস্তাঘাট দেখুন। আগে কী ছিল?

এদিন কবীর সুমন ‘আজি বাংলাদেশের হৃদয় হতে’ রবীন্দ্রসঙ্গীত গান। পরে মুখ্যমন্ত্রীর অনুরোধে ‘পথে আবার নামো সাথী’ গানটি গান।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande