“মানুষের ভোট অধিকার কেড়ে নেওয়া হচ্ছে”, তোপ কবি জয় গোস্বামীর
কলকাতা, ৬ মার্চ(হি.স.): “অন্যায় হচ্ছে, মানুষের ভোট অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এটা আমার ব্যক্তিগত কথা নয়। ৯০ বছর অতিক্রান্ত মানুষকে যেতে হচ্ছে প্রমাণ দিতে। কেউ আত্মহত্যা করছেন, মারা যাচ্ছেন। শুক্রবার এভাবেই নির্বাচন কমিশনকে বিঁধলেন জয় গোস্বামী।
জয় গোস্বামী

এদিন ধর্মতলায় ধরনা মঞ্চে আসেন কলকাতার প্রাক্তন নগরপাল তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রার্থী রাজীব কুমার, আইনজীবী মেনকা গুরুস্বামী, বাবুল সুপ্রিয়, দলবদলু প্রতীক উর রহমান প্রমুখ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ গিরিরাজ সিং। তাঁর কথায়. অনুপ্রবেশকারী মুসলমানদের বাঁচাতে ধরনায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বলেছেন, “মানুষই যদি ভোট দিতে না পারে, তা হলে কীসের ভোট? ইআরও-রা ফাইনাল করার পরও দিল্লির নির্দেশে লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। এমন কোনও দরজা নেই যেখানে গিয়ে ঠক ঠক করিনি। নির্বাচন কমিশন থেকে সুপ্রিম কোর্ট সর্বত্র গিয়েছি। কিন্তু এখনও বহু নাম বাদ। এর বিরুদ্ধেই বাংলার মানুষের ভোটরক্ষার স্বার্থে শুক্রবার থেকে রাস্তায় বসছি।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত

 rajesh pande