মুখ্যমন্ত্রীর ধর্না কর্মসূচীর লক্ষ্য রাজ্যে অস্থিরতা সৃষ্টি করা, অভিযোগ স্বপনের
কলকাতা, ৬ মার্চ, (হি.স.): “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক ধর্না কর্মসূচীর মূল উদ্দেশ্য হলো নির্বাচন কমিশনের Special Intensive Revision (SIR) প্রক্রিয়াকে ব্যাহত করা এবং রাজ্যে অস্থিরতা সৃষ্টি করা।” পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরি
মুখ্যমন্ত্রীর ধর্না কর্মসূচীর লক্ষ্য রাজ্যে অস্থিরতা সৃষ্টি করা, অভিযোগ স্বপনের


কলকাতা, ৬ মার্চ, (হি.স.): “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক ধর্না কর্মসূচীর মূল উদ্দেশ্য হলো নির্বাচন কমিশনের Special Intensive Revision (SIR) প্রক্রিয়াকে ব্যাহত করা এবং রাজ্যে অস্থিরতা সৃষ্টি করা।”

পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন-শৃঙ্খলা ও ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে সাংবাদিক সম্মেলনে তাঁর মন্তব্য করতে গিয়ে শুক্রবার সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ, পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত বিশিষ্ট লেখক ও সাংবাদিক স্বপন দাশগুপ্ত।

তাঁর মতে, ভোটার তালিকা সংশোধন একটি সাংবিধানিক কর্তব্য, যার মূল উদ্দেশ্য হলো জাল ও ভুয়ো নাম বাদ দিয়ে একটি নির্ভুল ও স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করা। কিন্তু এই প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে ভেস্তে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, গত পনেরো বছরে পশ্চিমবঙ্গে প্রশাসনিক কাঠামোর অবক্ষয় এবং আইন-শৃঙ্খলার অবনতি স্পষ্টভাবে সামনে এসেছে। তাঁর মতে বর্তমানে রাজ্যে আইনের শাসনের পরিবর্তে শাসকের আইন কার্যত প্রতিষ্ঠিত হয়েছে, যার ফলে সাধারণ মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচারের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্বপনবাবু বলেন যে নির্বাচন কমিশনের সাংবিধানিক কর্তব্য পালনে রাজ্য সরকারের সহযোগিতা প্রয়োজন, কিন্তু বাস্তবে তার পরিবর্তে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে। একটি নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার জন্য ভোটার তালিকার যথাযথ সংশোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি মত প্রকাশ করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande