বড়ঞায় বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’ আটকানো নিয়ে উত্তেজনা
মুর্শিদাবাদ, ৬ মার্চ(হি.স.): শুক্রবার মুর্শিদাবাদের বড়ঞায় বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’ আটকানো হয়। যাত্রাপথে জালিবাগান এলাকায় তাদের রথ পুলিশ আটকে দেয়। ঘটনাকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের দীর্ঘক্ষণ বচসা হয়। এদিন দলের রা
পরিবর্তন সংকল্প যাত্রা’ আটকানো নিয়ে উত্তেজনা


মুর্শিদাবাদ, ৬ মার্চ(হি.স.): শুক্রবার মুর্শিদাবাদের বড়ঞায় বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’ আটকানো হয়। যাত্রাপথে জালিবাগান এলাকায় তাদের রথ পুলিশ আটকে দেয়। ঘটনাকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের দীর্ঘক্ষণ বচসা হয়।

এদিন দলের রাজ্য কমিটির তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়, “ভারতীয় জনতা পার্টির পরিবর্তন যাত্রা পশ্চিমবঙ্গ জুড়ে ক্রমশ গতি পাচ্ছে। এই যাত্রার মাধ্যমে দলের নেতা ও কর্মীরা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছেন এবং সিন্ডিকেট রাজ, দুর্নীতি ও কাটমানি সংস্কৃতির বিরুদ্ধে সরব হচ্ছেন। এই যাত্রার লক্ষ্য হল বাংলার মানুষকে রাজনৈতিক পরিবর্তন ও উন্নয়নের আন্দোলনের সঙ্গে যুক্ত করা।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande