নারী দিবসে পশ্চিমবঙ্গের নারী-সুরক্ষা নিয়ে শঙ্কা প্রাক্তন সাংসদের
কলকাতা, ৬ মার্চ, (হি.স.): “জাতীয় অপরাধ নথি ব্যুরোর রিপোর্ট অনুযায়ী দেশে যত অ্যাসিড হামলার ঘটনা ঘটে তার উল্লেখযোগ্য অংশ পশ্চিমবঙ্গে ঘটে। একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে দণ্ডাদেশের হার অত্যন্ত কম, যা রাজ্যের বিচারব্যবস্থা ও প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা
নারী দিবসে পশ্চিমবঙ্গের নারী-সুরক্ষা নিয়ে শঙ্কা প্রাক্তন সাংসদের


কলকাতা, ৬ মার্চ, (হি.স.): “জাতীয় অপরাধ নথি ব্যুরোর রিপোর্ট অনুযায়ী দেশে যত অ্যাসিড হামলার ঘটনা ঘটে তার উল্লেখযোগ্য অংশ পশ্চিমবঙ্গে ঘটে। একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে দণ্ডাদেশের হার অত্যন্ত কম, যা রাজ্যের বিচারব্যবস্থা ও প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে।” শুক্রবার এই মন্তব্য করেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ, পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত বিশিষ্ট লেখক ও সাংবাদিক স্বপন দাশগুপ্ত।

নারী নিরাপত্তা প্রসঙ্গে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে তিধি সাংবাদিক সম্মেলনে বলেন যে অপরাধ বৃদ্ধি, রাজনৈতিক সহিংসতা এবং দুর্নীতির বিস্তার পশ্চিমবঙ্গের সামাজিক ও অর্থনৈতিক পরিবেশকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। এসএসসি সহ একাধিক দুর্নীতির ঘটনার ফলে রাজ্যের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শিল্প ও বিনিয়োগের পরিবেশ দুর্বল হয়েছে। কর্মসংস্থানের অভাবে বহু তরুণ-তরুণী অন্য রাজ্যে কাজের সন্ধানে চলে যেতে বাধ্য হচ্ছেন, যা রাজ্যের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক।

তিনি বলেন যে ভারতীয় জনতা পার্টির লক্ষ্য হলো গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের রায়ের মাধ্যমে পশ্চিমবঙ্গে একটি স্বচ্ছ, দায়িত্বশীল ও উন্নয়নমুখী সরকার প্রতিষ্ঠা করা। তাঁর মতে বাংলাকে তার পূর্বের গৌরব ও মর্যাদার পথে ফিরিয়ে আনতে পরিবর্তন অপরিহার্য এবং সেই পরিবর্তনের লক্ষ্যে ২০২৬ সালের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande