“মহিলা ক্ষমতায়নের জন্য ৫,৭০০ কোটি তহবিল”, আশ্বাস বিজেপি-র
কলকাতা, ৬ মার্চ, (হি.স.): “পশ্চিমবঙ্গের নারীদের নিরাপত্তা, মর্যাদা ও আর্থসামাজিক উন্নয়নের জন্য বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য ₹৫,৭০০ কোটির একটি বিশেষ তহবিল গঠন করা হবে।” শুক্রবার, নারী দিবসে রাজ্য বিজেপি-র তরফে প্রেস বিবৃতিতে এই আশ্বাস দেওয়া হয়েছে।

বিবৃতিতে লেখা হয়েছে, “এই তহবিলের মাধ্যমে জীবিকা উন্নয়ন কর্মসূচি, দক্ষতা বিকাশ, স্বনির্ভর গোষ্ঠীকে সহায়তা, শিক্ষাগত সহায়তা এবং নারীদের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হবে।”

অবৈধ অনুপ্রবেশ রোধে সম্পূর্ণ সীমান্ত সুরক্ষিত করার আশ্বাসও দেওয়া হয়েছে বিবৃতিতে। লেখা হয়েছে, “পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ জাতীয় নিরাপত্তা, সাংস্কৃতিক সুরক্ষা এবং সাধারণ মানুষের জীবিকার উপর গুরুতর হুমকি সৃষ্টি করছে। বিজেপি সরকার ক্ষমতায় এলে সীমান্তের সব ঝুঁকিপূর্ণ এলাকায় শক্তিশালী বেড়া নির্মাণ করা হবে, যাতে অবৈধ অনুপ্রবেশ সম্পূর্ণভাবে রোধ করা যায়।”

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন, তবে পশ্চিমবঙ্গে ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। ইতিমধ্যেই তুঙ্গে নির্বাচনের প্রস্তুতি। এসআইআর নিয়েও ক্রমে চড়ছে রাজনীতির পারদ। নির্বাচনকে পাখির চোখ করে লড়াইয়ের ময়দানে নামার প্রস্তুতি শুরু করেছে সব রাজনৈতিক দল।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত

 rajesh pande