
পশ্চিম মেদিনীপুর, ৬ মার্চ (হি. স.) : “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রক্ষার জন্য ধর্নায় বসেছেন। আসন্ন নির্বাচন বাংলার ভবিষ্যৎ ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” শুক্রবার মেদিনীপুর বিভাগের বিজেপি-র পরিবর্তন যাত্রায় এ কথা বলেন পল্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির তিনি বলেন, কারণে যুবকদের কর্মসংস্থান, শিল্প, পরিকাঠামো, নারীর নিরাপত্তা এবং বিমানবন্দর উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি উপেক্ষিত হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত