বিজেপি-র রথযাত্রায় এবার বিপত্তি পুরুলিয়ায়
পুরুলিয়া, ৬ মার্চ (হি.স.): বিজেপি-র রথযাত্রায় এবার ব্যাঘাত ঘটানোর অভিযোগ উঠল পুরুলিয়ায়। বিধায়ক বানেশ্বর মাহাতো এবং তাঁর অনুগামীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টির অভিযোগ ওঠে। শুক্রবারই পুরুলিয়ায় পৌঁছয় বিজেপির পরিবর্তন যাত্রা রথ। তার আগে জেলাজুড়ে
বিজেপি-র রথযাত্রায় এবার বিপত্তি পুরুলিয়ায়


পুরুলিয়া, ৬ মার্চ (হি.স.): বিজেপি-র রথযাত্রায় এবার ব্যাঘাত ঘটানোর অভিযোগ উঠল পুরুলিয়ায়। বিধায়ক বানেশ্বর মাহাতো এবং তাঁর অনুগামীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টির অভিযোগ ওঠে।

শুক্রবারই পুরুলিয়ায় পৌঁছয় বিজেপির পরিবর্তন যাত্রা রথ। তার আগে জেলাজুড়ে চলে দলীয় পতাকা লাগানোর কাজ। তারই মাঝে বলরামপুর বিধানসভার রসুলডি এলাকায় বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। শেষ দেখে ছাড়বেন বলেই হুঁশিয়ারি দেন বিজেপি কর্মী-সমর্থকরা।

অভিযোগ, বিধায়ক বানেশ্বর মাহাতো দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে দলীয় পতাকা লাগানোর সময় স্থানীয় বিরোধীরা বাধা দেয়। বিজেপি নেতা-কর্মীরাও উত্তেজিত হয়ে পড়েন। পালটা প্রতিবাদ করেন। উভয়পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বাঁধে। স্থানীয়রা পাথর ছোড়ে বলেই অভিযোগ।

দু’পক্ষের সংঘর্ষে ৫ জন বিজেপি নেতা-কর্মী জখম হন। বলরামপুর থানার আইসি অর্ণব গুহও জখম হয়েছেন। আহতদের বলরামপুরের বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের দেবেন মাহাতো গর্ভনমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande