বাজেট পরবর্তী ওয়েবিনারে কৃষি ও গ্রামীণ রূপান্তরের রূপরেখা, নিমপীঠ কৃষি বিজ্ঞান কেন্দ্রে বিশেষজ্ঞদের আলোচনা
কলকাতা, ৬ মার্চ (হি. স.) : কেন্দ্রীয় বাজেটের প্রস্তাবনা অনুযায়ী কৃষি ও গ্রামীণ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে শুক্রবার দেশজুড়ে একযোগে আয়োজিত হলো বিশেষ ওয়েবিনার। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে সারা দেশের ৭৩১টি কৃষি বিজ্ঞান কেন্দ্রে এই ‘পোস্ট বাজেট ওয়ে
কেন্দ্রীয় বাজেট পরবর্তীতে ওয়েবিনারে মোদী


কলকাতা, ৬ মার্চ (হি. স.) : কেন্দ্রীয় বাজেটের প্রস্তাবনা অনুযায়ী কৃষি ও গ্রামীণ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে শুক্রবার দেশজুড়ে একযোগে আয়োজিত হলো বিশেষ ওয়েবিনার। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে সারা দেশের ৭৩১টি কৃষি বিজ্ঞান কেন্দ্রে এই ‘পোস্ট বাজেট ওয়েবিনার’ অনুষ্ঠিত হয়। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই গুরুত্বপূর্ণ বিষয়ে ভাষণ দেন। প্রধানমন্ত্রীর এই ওয়েবকাস্টের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের কৃষি বিশেষজ্ঞ এবং প্রান্তিক কৃষকেরা ভার্চুয়ালি এই আলোচনায় অংশগ্রহণ করেন।

​দক্ষিণ ২৪ পরগনার নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রেও স্থানীয় বিশেষজ্ঞ ও কৃষকেরা উৎসাহের সাথে এই ওয়েবিনারে যোগ দেন। নতুন বাজেটে কৃষি খাতের সামগ্রিক উন্নয়ন, কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান এবং গ্রামীণ অর্থনীতির বুনিয়াদ শক্ত করতে সরকারের বিভিন্ন কার্যকরী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​ওয়েবিনারে জানানো হয়েছে যে, আগামী দিনে কৃষকদের জন্য কৃষিঋণের পরিমাণ বৃদ্ধি, সেচ প্রকল্পগুলোতে বিনিয়োগ বাড়ানো এবং জৈব ও প্রাকৃতিক চাষে বিশেষ উৎসাহ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। একইসঙ্গে ডিজিটাল কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও এগ্রি-স্টার্টআপ এবং আধুনিক প্রযুক্তিকে সহায়তা প্রদান, উন্নতমানের কোল্ড স্টোরেজ ও গুদামঘর নির্মাণ এবং গ্রামীণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়নের রূপরেখা তুলে ধরা হয়।

​বিশেষজ্ঞরা ড্রোনের মাধ্যমে ফসল পর্যবেক্ষণ, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে সঠিক কৃষি পরিকল্পনা তৈরি এবং ডিজিটাল মার্কেট প্ল্যাটফর্মে সরাসরি কৃষিপণ্য বিক্রির মতো আধুনিক প্রযুক্তির ওপর জোর দিয়েছেন। তাঁদের মতে, কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগগুলি সঠিকভাবে বাস্তবায়িত হলে গ্রামীণ ভারতের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে এক বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande