গোর্খাবস্তিতে প্রাণী সম্পদ বিকাশ দফতরের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির
আগরতলা, ৬ মার্চ (হি.স.) : মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করে পশ্চিম ত্রিপুরার গোর্খাবস্তি এলাকায় অবস্থিত প্রাণী সম্পদ বিকাশ দফতরের উদ্যোগে “দুর্যোগ প্রস্তুতি ও সচেতনতা কর্মসূচি”-এর অংশ হিসেবে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের শিবিরে দফতরের
স্বেচ্ছায় রক্তদান শিবির


আগরতলা, ৬ মার্চ (হি.স.) : মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করে পশ্চিম ত্রিপুরার গোর্খাবস্তি এলাকায় অবস্থিত প্রাণী সম্পদ বিকাশ দফতরের উদ্যোগে “দুর্যোগ প্রস্তুতি ও সচেতনতা কর্মসূচি”-এর অংশ হিসেবে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের শিবিরে দফতরের কর্মীসহ বহু স্বেচ্ছাসেবী রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি রক্তদাতাদের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজকল্যাণমূলক কাজে এগিয়ে আসার জন্য সকলকে ধন্যবাদ জানান।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, দফতরের সচিব ডঃ দীপা ডি নায়ার সহ দফতরের আধিকারিকরা।

রক্তদান শিবিরে শতাধিক স্বেচ্ছাসেবী স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত অতিথিরা জানান, জরুরি স্বাস্থ্য পরিষেবায় রক্তের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ধরনের উদ্যোগ মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে রক্তদাতাদের উৎসাহিত করতে মন্ত্রী সুধাংশু দাস তাঁদের সম্মাননা প্রদান করেন। তিনি বলেন, এ ধরনের সামাজিক ও মানবিক কর্মসূচি সমাজে ইতিবাচক বার্তা বহন করে এবং অন্যদেরও রক্তদানের মত মহৎ কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande