নারী দিবসকে সামনে রেখে ‘কন্যা কথা’-এর উদ্যোগে কর্মসংস্থান কর্মসূচি
আগরতলা, ৬ মার্চ (হি.স.) : আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে সামাজিক সংস্থা ''কন্যা কথা''-এর উদ্যোগে ত্রিপুরার বিভিন্ন প্রান্তের পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। রাজধানী আগরতলায় শুক্রবার এই অনুষ্ঠানে
কর্মসংস্থানের লক্ষ্যে কর্মসূচি


আগরতলা, ৬ মার্চ (হি.স.) : আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে সামাজিক সংস্থা 'কন্যা কথা'-এর উদ্যোগে ত্রিপুরার বিভিন্ন প্রান্তের পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। রাজধানী আগরতলায় শুক্রবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়। তিনি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এদিন তিনি এই ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগ গ্রহণের জন্য 'কন্যা কথা'-এর কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানান।

কল্যাণী সাহা রায় বলেন, বর্তমান সময়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নারীরা নিজেদের দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে অর্থমন্ত্রী কিংবা দিল্লির মুখ্যমন্ত্রী—প্রত্যেক ক্ষেত্রেই নারীরা নেতৃত্ব দিচ্ছেন। এমনকি সাম্প্রতিক 'অপারেশন সিঁদুর'-এর মত গুরুত্বপূর্ণ অভিযানের নেতৃত্বেও ছিলেন দুইজন নারী। তিনি বলেন, “নারীরাই সমাজকে গঠন করে এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি রাখে। আমাদের মনে রাখতে হবে—আমরা নারী, আমরা সব পারি।”

এদিনের কর্মসূচির অংশ হিসেবে টেইলারিং ও বিউটিশিয়ান প্রশিক্ষণ কোর্সে দুজন করে মোট চারজন মহিলাকে নির্বাচন করা হয়। প্রশিক্ষণ শেষে তাঁদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে বলে আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande