শোভাযাত্রায় মনোনয়ন জমা তৃণমূল প্রার্থী অনুপ মণ্ডলের
বাঁকুড়া, ১ এপ্রিল (হি.স.): বুধবার মনোনয়ন জমা দেওয়ার তৃতীয় দিনে বাঁকুড়া সদর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ অনুপ মণ্ডল মনোনয়নপত্র দাখিল করলেন। বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীর নেতৃত্বে বিশাল শোভাযাত্রা সহকারে তিনি জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিকের ক
শোভাযাত্রায় মনোনয়ন জমা তৃণমূল প্রার্থী অনুপ মণ্ডলের


বাঁকুড়া, ১ এপ্রিল (হি.স.): বুধবার মনোনয়ন জমা দেওয়ার তৃতীয় দিনে বাঁকুড়া সদর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ অনুপ মণ্ডল মনোনয়নপত্র দাখিল করলেন। বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীর নেতৃত্বে বিশাল শোভাযাত্রা সহকারে তিনি জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিকের কাছে মনোনয়ন জমা দেন।

এদিন সকালে দোলতলা সতীঘাট থেকে শুরু হয়ে বাঁকুড়া শহরের প্রধান সড়ক সুভাষ রোড ধরে ঢাক-ঢোল, বেলুন, দলীয় প্রতীক ঘাসফুলের কাটআউট ও পতাকায় সজ্জিত কয়েক হাজার কর্মী-সমর্থকের মিছিল জেলাশাসকের দফতরের সামনে পৌঁছয়। এরপর প্রার্থী অনুপ মণ্ডল সহ তৃণমূল নেতৃত্ব নির্ধারিত দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তারাশঙ্কর রায় বলেন, “রাজ্যের মতোই বাঁকুড়ার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তৃণমূল প্রার্থীদের জয়ী করবেন। বিজেপির বাংলা বিদ্বেষ ও ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার অপচেষ্টার জবাব মানুষ ২৩ এপ্রিল দেবে। আমরা আশাবাদী, ৪ মে ফল ঘোষণায় জেলার প্রতিটি আসনেই জয় আসবে তৃণমূলের।”

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande