বাঁকুড়ায় বিজেপির মনোনয়ন জমায় ভরসা বাড়াতে আসছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী
বাঁকুড়া, ১ এপ্রিল (হি.স.): বাঁকুড়ায় বিজেপির একাধিক প্রার্থীর মনোনয়ন জমা ঘিরে বৃহস্পতিবার রাজনৈতিক তৎপরতা বাড়তে চলেছে। বৃহস্পতিবার দুপুরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বাঁকুড়ায় এসে বিজেপির প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের সময় উপস্থিত থাকবেন।

বুধবার বিজেপি সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া সাংগঠনিক জেলার অধীনে বাঁকুড়া সদর কেন্দ্রের প্রার্থী নিলাদ্রী শেখর দানা-সহ শালতোড়া, বড়জোড়া, ছাতনা, রাইপুর এবং তালডাংরা কেন্দ্রের প্রার্থীদের মনোনয়ন জমার সময় তিনি উপস্থিত থাকবেন। দলীয় কর্মী-সমর্থকদের উৎসাহ বাড়াতে এবং প্রার্থীদের সমর্থনে এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, মনোনয়ন পর্বে যোগ দেওয়ার পর বিকেলেই হেলিকপ্টারে করে মধ্যপ্রদেশে ফিরে যাবেন মুখ্যমন্ত্রী।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট

 rajesh pande