নওদার ডুবতলা ময়দানে জনসভা, হুমায়ুন কবিরকে জেতানোর আহ্বান ওয়াইসির
মুর্শিদাবাদ, ১ এপ্রিল (হি. স.):- বুধবার মুর্শিদাবাদের নওদার ডুবতলা ময়দানে হুমায়ুন কবিরের সমর্থনে জনসভা করলেন আশাউদ্দিন ওয়াইসির। সভা থেকে তিনি জানান, মিম হুমায়ুন কবিরের সঙ্গে জোট করেছে এবং তাদের লক্ষ্য বেশি সংখ্যক আসনে প্রার্থী জয়ী করা।সভায় বক্তব্
নির্বাচনী প্রচার


মুর্শিদাবাদ, ১ এপ্রিল (হি. স.):- বুধবার মুর্শিদাবাদের নওদার ডুবতলা ময়দানে হুমায়ুন কবিরের সমর্থনে জনসভা করলেন আশাউদ্দিন ওয়াইসির। সভা থেকে তিনি জানান, মিম হুমায়ুন কবিরের সঙ্গে জোট করেছে এবং তাদের লক্ষ্য বেশি সংখ্যক আসনে প্রার্থী জয়ী করা।সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বাংলার মুসলমানদের নিজেদের নেতা তৈরি করতে হবে, যাতে নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারেন। তিনি বলেন, বাংলার মুসলমানরা দীর্ঘদিন কংগ্রেস, বামফ্রন্ট ও তৃণমূলকে ভোট দিয়েছে, কিন্তু তাদের জীবনে কতটা পরিবর্তন এসেছে তা ভেবে দেখা দরকার।তিনি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে আক্রমণ করে বলেন, তৃণমূল দাবি করছে মিম ভোট কাটতে এসেছে, কিন্তু মানুষকে নিজেদের অধিকার নিয়ে ভাবতে হবে। একই সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কেও আক্রমণ করেন তিনি।ওয়াইসি নওদার মানুষকে আগামী ২৩ তারিখ ভোট দিয়ে হুমায়ুন কবিরকে জেতানোর আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন হুমায়ূন কবির। তিনি এলাকায় উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং কর্মসংস্থান ও পরিকাঠামো উন্নয়নের কথা বলেন।সভাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ভিড় জমে এবং রাজনৈতিক মহলে এই সভা ঘিরে চর্চা শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande