বিশাল মিছিল করে মনোনয়ন জমা কংগ্রেস প্রার্থী মোস্তাক আলামের
মালদা, ১ এপ্রিল (হি. স.):- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদা জেলার ৪৬ নম্বর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম বুধবার চাঁচল মহকুমা সদরের দফতরে তাঁর মনোনয়নপত্র জমা দিলেন। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে এদিন এলাকায় উৎসবের আবহ দেখ
মোস্তাক আলম


মালদা, ১ এপ্রিল (হি. স.):- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদা জেলার ৪৬ নম্বর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম বুধবার চাঁচল মহকুমা সদরের দফতরে তাঁর মনোনয়নপত্র জমা দিলেন। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে এদিন এলাকায় উৎসবের আবহ দেখা যায়।হরিশ্চন্দ্রপুর এলাকা থেকে প্রায় এক হাজার সমর্থককে সঙ্গে নিয়ে বিশাল মিছিল করে তিনি মনোনয়ন জমা দিতে আসেন। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। রাজনৈতিক মহলের মতে, সমর্থকদের এই বিপুল উপস্থিতি কংগ্রেসের শক্তি প্রদর্শন হিসেবেই দেখা হচ্ছে।এদিন মনোনয়ন দাখিল কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি বিমান বিহারী বসাক এবং হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক সভাপতি মহম্মদ হানিফ সহ বহু নেতাকর্মী ও সমর্থক।মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোস্তাক আলাম বলেন, তিনি অতীতে যেমন মানুষের পাশে ছিলেন, ভবিষ্যতেও তেমনই থাকবেন। পরিযায়ী শ্রমিক, ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের জন্য কাজ চালিয়ে যাওয়ার আশ্বাস দেন তিনি। পাশাপাশি তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন।মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং শান্তিপূর্ণভাবেই গোটা প্রক্রিয়া সম্পন্ন হয়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande