
শ্রীভূমি (অসম), ১ এপ্রিল (হি.স.) : আগামী ৩ এবং ৪ এপ্রিল শ্রীভূমিতে ভোটকর্মীদের তৃতীয় পর্যায়ের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
আজ বুধবার শ্রীভূমির জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক এক আদেশে জানিয়েছেন, আগামী ৩ এবং ৪ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা ১-টায় প্রথম শিফ্টে এবং বেলা ১-টা ৩০ মিনিট থেকে বিকাল সাড়ে ৪-টা পর্যন্ত দ্বিতীয় শিফ্টে প্রিসাইডিং অফিসার সহ ফার্স্ট, সেকেন্ড ও থার্ড পোলিং অফিসারদের প্রশিক্ষণ শ্রীভূমি শহরের রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ে, করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুল অব সায়েন্স এবং ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আগের সূচনা অনুযায়ী জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহের পরিবর্তে ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এই প্রশিক্ষণে সংশ্লিষ্ট সব ভোটকর্মীকে প্রশিক্ষণ গ্রহণ করতে জেলাশাসক নির্দেশ দিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস