‘রাজা শিবাজি’র টিজার প্রকাশ্যে, ছত্রপতি রূপে নজর কাড়লেন রীতেশ
মুম্বই, ১ এপ্রিল (হি.স.): অভিনেতা রীতেশ দেশমুখ-এর বহু প্রতীক্ষিত ঐতিহাসিক ছবি ‘রাজা শিবাজি’-র টিজার মুক্তি পেয়েই সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে। টিজারে ছত্রপতি শিবাজি মহারাজের ভূমিকায় রীতেশকে অত্যন্ত প্রভাবশালী ভূমিকায় দেখা গেছে। ছবিতে অভিষেক বচ্চন,
‘রাজা শিবাজি’র টিজার প্রকাশ্যে, ছত্রপতি রূপে নজর কাড়লেন রিতেশ


মুম্বই, ১ এপ্রিল (হি.স.): অভিনেতা রীতেশ দেশমুখ-এর বহু প্রতীক্ষিত ঐতিহাসিক ছবি ‘রাজা শিবাজি’-র টিজার মুক্তি পেয়েই সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে। টিজারে ছত্রপতি শিবাজি মহারাজের ভূমিকায় রীতেশকে অত্যন্ত প্রভাবশালী ভূমিকায় দেখা গেছে।

ছবিতে অভিষেক বচ্চন, জেনেলিয়া ডি'সুজা, বিদ্যা বালান, ফরদিন খান ও বোমান ইরানি-র মতো তারকারা গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। পাশাপাশি সঞ্জয় দত্ত-কে মুঘল সেনাপতি আফজল খানের চরিত্রে দেখা যাবে।

টিজারের শুরুতেই সঞ্জয় দত্তের কণ্ঠে শোনা যায়, “নামের আগে রাজা লিখলেই কেউ রাজা হয়ে যায় না।” এরপর মারাঠা ও মুঘলদের মধ্যে যুদ্ধের দৃশ্য ফুটে উঠেছে, যা ছবির বিশালতাকে তুলে ধরে। টিজারে অভিষেক বচ্চনকে শম্ভাজি চরিত্রে দেখা যায়, আর বিদ্যা বালানও নিজের ভূমিকায় আলাদা ছাপ ফেলেছেন।

তবে টিজার মুক্তির পর কিছু দর্শক এর তুলনা ছাভা ছবির সঙ্গে করেছেন। কেউ রীতেশের এই ভূমিকার প্রশংসা করলেও, কেউ মনে করছেন ওই ছবির সঙ্গে টক্কর দেওয়া সহজ হবে না। তবুও মারাঠি পটভূমিতে রীতেশ দেশমুখকে এই ঐতিহাসিক চরিত্রে দেখার জন্য দর্শকদের আগ্রহ তুঙ্গে।

উল্লেখ্য, ছবিটির পরিচালনাও করেছেন স্বয়ং রীতেশ দেশমুখ। চলতি বছরের ১ মে হিন্দি, মারাঠি ও তেলুগু ভাষায় সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande