সর্বভারতীয় বাজারে ছক্কা হাঁকাতে রবীন্দ্র জাদেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল গণেশ সাত্তু
কলকাতা, ১ এপ্রিল (হি.স.): পূর্ব ভারতের গণ্ডি পেরিয়ে ঐতিহ্যবাহী পানীয় ‘সাত্তু’-কে সর্বভারতীয় বাজারে প্রতিষ্ঠিত করতে বড় পদক্ষেপ নিল গণেশ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড। বুধবার কলকাতার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর
রবীন্দ্র জাদেজা বিপণন দূত গণেশ কর্তৃপক্ষের


কলকাতা, ১ এপ্রিল (হি.স.): পূর্ব ভারতের গণ্ডি পেরিয়ে ঐতিহ্যবাহী পানীয় ‘সাত্তু’-কে সর্বভারতীয় বাজারে প্রতিষ্ঠিত করতে বড় পদক্ষেপ নিল গণেশ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড। বুধবার কলকাতার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার নাম ঘোষণা করা হয়। একই সঙ্গে এদিন জাদেজাকে নিয়ে তৈরি সংস্থার নতুন টেলিভিশন বিজ্ঞাপনেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বিজ্ঞাপনী সংস্থা ‘লো লিন্টাস’ -এর তৈরি এই বিজ্ঞাপনে রবীন্দ্র জাদেজার মাঠের পারফরম্যান্সের সঙ্গে দৈনন্দিন পুষ্টির সংযোগ তুলে ধরা হয়েছে। ‘জাদ্দু কা সাত্তু’ ট্যাগ লাইনের মাধ্যমে এই দেশি পানীয়কে আধুনিক পুষ্টিকর ও কর্মক্ষমতা-বর্ধক খাদ্য হিসেবে জনমানসে পৌঁছে দেওয়াই সংস্থার প্রধান লক্ষ্য।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার ডিরেক্টর দেবাংশ মিমানি সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা। তাঁদের মতে, বর্তমান সময়ে স্বাস্থ্যসচেতন ক্রেতাদের মধ্যে প্রোটিন সমৃদ্ধ এবং প্রাকৃতিক খাদ্যের চাহিদা ক্রমাগত বাড়ছে। সেই বাজার ধরতে এবং সাত্তুর উপযোগিতাকে আরও বিস্তৃত করতেই রবীন্দ্র জাদেজার মতো একজন ফিট অ্যাথলিটকে প্রচারের মুখ হিসেবে বেছে নেওয়া হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, বর্তমানে পশ্চিমবঙ্গ ছাড়াও ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর-পূর্ব ভারতে তাঁদের ব্যবসা সম্প্রসারণের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। আগামী দিনে দিল্লি এবং বারাণসীর মতো বড় শহরগুলিতেও প্রবেশের পরিকল্পনা রয়েছে গণেশ কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের।

সংস্থাটি মূলত জেনারেল ট্রেড, মডার্ন রিটেল এবং ই-কমার্স—এই তিনটি মাধ্যমেই নিজেদের উপস্থিতিকে আরও শক্তিশালী করতে চাইছে। আধিকারিকদের দাবি, সাত্তু কেবল একটি ঐতিহ্যবাহী পানীয় নয়, বরং এটি একটি ‘ক্লিন-লেবেল’ সুপারফুড। রবীন্দ্র জাদেজার জনপ্রিয়তা এবং তাঁর ফিটনেস আইকন ইমেজকে কাজে লাগিয়ে সংস্থাটি দেশের প্রতিটি কোণায় প্রাকৃতিক শক্তির বার্তা পৌঁছে দিতে বদ্ধপরিকর। সর্বভারতীয় স্তরে নিজেদের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে এবং সাত্তুকে একটি আধুনিক হেলথ ড্রিঙ্ক হিসেবে প্রতিষ্ঠিত করতেই এই মেগা প্রচার শুরু করা হয়েছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande