লস অ্যাঞ্জেলেসে ‘রামায়ণ’-এর বিশেষ প্রদর্শনী, সামনে এল রণবীরের ‘শ্রী রাম’ অবতারের ঝলক
লস অ্যাঞ্জেলেস, ১ এপ্রিল (হি.স.) : বলিউড অভিনেতা রণবীর কাপুর-এর বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’ ঘিরে বাড়ছে চর্চা। চলতি বছরের দীপাবলিতে মুক্তির অপেক্ষায় থাকা এই ছবির একটি বিশেষ প্রদর্শনী সম্প্রতি লস অ্যাঞ্জেলেস-এ অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত দর্শকদ
লস অ্যাঞ্জেলেসে ‘রামায়ণ’-এর বিশেষ প্রদর্শনী, সামনে এল রণবীরের ‘শ্রী রাম’ অবতারের ঝলক


লস অ্যাঞ্জেলেস, ১ এপ্রিল (হি.স.) : বলিউড অভিনেতা রণবীর কাপুর-এর বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’ ঘিরে বাড়ছে চর্চা। চলতি বছরের দীপাবলিতে মুক্তির অপেক্ষায় থাকা এই ছবির একটি বিশেষ প্রদর্শনী সম্প্রতি লস অ্যাঞ্জেলেস-এ অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত দর্শকদের সামনে প্রথমবারের মতো রণবীরের ‘শ্রী রাম’ অবতারের ঝলক তুলে ধরা হয়।

এই অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রণবীর এক চমৎকার তথ্য প্রকাশ করেন। তিনি জানান, প্রযোজক নামিত মালহোত্রা যখন প্রথম তাঁকে ‘শ্রী রাম’-এর চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন, তখন তিনি তা সরাসরি নাকচ করে দিয়েছিলেন। অভিনেতার কথায়, “প্রায় চার বছর আগে এই প্রস্তাব পেয়ে আমার প্রথম প্রতিক্রিয়া ছিল– ‘না’। মনে হয়েছিল, আমি এই চরিত্রের জন্য উপযুক্ত নই এবং এর প্রতি সুবিচার করতে পারব না।” তবে পরে তিনি সেই সিদ্ধান্ত বদলে এই চরিত্রের প্রস্তুতি নেন।

রণবীর আরও বলেন, ‘রামায়ণ’ শুধু একটি চলচ্চিত্র নয়, এটি এমন এক কাহিনি যা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ মূল্যবোধ শেখায়। তাঁর মতে, এই মহাকাব্যের মাধ্যমে সহমর্মিতা, ভালোবাসা এবং সাম্যের মতো গুণগুলি উপলব্ধি করা যায়। পরিচালক নিতেশ তিওয়ারি-এর ভাবনা ও দৃষ্টিভঙ্গিই তাঁকে শেষ পর্যন্ত এই চরিত্রে অভিনয় করতে অনুপ্রাণিত করেছে।

ছবিতে সাই পল্লবী ‘সীতা’, যশ ‘রাবণ’, সানি দেওল ‘হনুমান’ এবং রবি দুবে ‘লক্ষ্মণ’-এর ভূমিকায় অভিনয় করছেন। বৃহৎ বাজেট ও বিশাল আয়োজনের এই ছবি ইতিমধ্যেই ভারতীয় সিনেমার অন্যতম মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা ঘিরে দর্শকদের উৎসাহ তুঙ্গে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande