শিমলায় উদ্ধার মাদক, গ্রেফতার দুই
শিমলা,১ এপ্রিল (হি.স.) : হিমাচল প্রদেশের শিমলায় মাদক সরবরাহ করতে এসে পুলিশের জালে ধরা পড়ল কুল্লুর দুই যুবক। তাদের কাছ থেকে মোট ১.০৫৫ কিলোগ্রাম মাদক (চরস) উদ্ধার করেছে শিমলা জেলা পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে আইনি মামলা রুজু করে আদালতে পেশ
শিমলায় চরস উদ্ধার, গ্রেফতার দুই


শিমলা,১ এপ্রিল (হি.স.) : হিমাচল প্রদেশের শিমলায় মাদক সরবরাহ করতে এসে পুলিশের জালে ধরা পড়ল কুল্লুর দুই যুবক। তাদের কাছ থেকে মোট ১.০৫৫ কিলোগ্রাম মাদক (চরস) উদ্ধার করেছে শিমলা জেলা পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে আইনি মামলা রুজু করে আদালতে পেশ করার প্রক্রিয়া শুরু হয়েছে।

বুধবার এক পুলিশ আধিকারিক জানিয়াছেন, মঙ্গলবার সন্ধ্যায় বালুগঞ্জ থানার পুলিশ নিয়মিত টহল দিচ্ছিল। সেই সময় গোপন সূত্রে খবর আসে যে, কুল্লু জেলার দুই ব্যক্তি একটি গাড়িতে করে শিমলার টুটু এলাকায় মাদক সরবরাহ করতে এসেছে। খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছে সন্দেহভাজনদের গাড়িটিকে আটক করে।এরপর গাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ির ভিতর থেকে একটি ব্যাগ উদ্ধার হয়, যার মধ্যে আলাদা আলাদা প্যাকেটে রাখা মোট ১.০৫৫ কিলোগ্রাম মাদক (চরস) পাওয়া যায়। গাড়িতে থাকা দুই ব্যক্তি—কমলেশ কুমার (৩৫) ও ইন্দ্রজিৎ (২৮), দু’জনেই কুল্লু জেলার বাসিন্দ। ঘটনাস্থল থেকেই তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদকের উৎস ও সম্ভাব্য সরবরাহ চক্র সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। পুলিশের অনুমান, এর সঙ্গে বড় কোনও মাদক পাচার চক্র জড়িত থাকতে পারে। সেই দিকটি মাথায় রেখে তদন্ত চালানো হচ্ছে।

শিমলার পুলিশ সুপার গৌরব সিং জানিয়েছেন, মাদক পাচারের বিরুদ্ধে অভিযান আগামী দিনেও একইভাবে চালানো হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande