বক্স অফিসে ঝড় ‘ধুরন্ধর ২’-এর, হাজার কোটির দোরগোড়ায় রণবীরের ছবি
মুম্বই, ১ এপ্রিল (হি.স.): রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ বক্স অফিসে দুর্দান্ত সাফল্য অব্যাহত রেখেছে। প্রতিদিনই নতুন রেকর্ড ছুঁয়ে যাচ্ছে ছবিটি। বিশ্বব্যাপী ইতিমধ্যেই ১৪০০ কোটির গণ্ডি পার করেছে এই ছবি, আর ভারতে ১০০০ কোটির ক্লাবে ঢোকার খুব
বক্স অফিস কাঁপাচ্ছে ‘ধুরন্ধর ২’, ১০০০ কোটির দোরগোড়ায় ছবি


মুম্বই, ১ এপ্রিল (হি.স.): রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ বক্স অফিসে দুর্দান্ত সাফল্য অব্যাহত রেখেছে। প্রতিদিনই নতুন রেকর্ড ছুঁয়ে যাচ্ছে ছবিটি। বিশ্বব্যাপী ইতিমধ্যেই ১৪০০ কোটির গণ্ডি পার করেছে এই ছবি, আর ভারতে ১০০০ কোটির ক্লাবে ঢোকার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে।বক্স অফিসের তথ্য অনুযায়ী, মুক্তির ১২তম দিনে ছবিটি ২৫.৩০ কোটি টাকা আয় করে। ১৩তম দিনে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ২৭.৭৫ কোটি টাকায়। ফলে দেশের বাজারে ছবির মোট আয় পৌঁছেছে প্রায় ৮৯৯.৯২ কোটিতে। আদিত্য ধর পরিচালিত এই ছবির পরবর্তী লক্ষ্য এখন ১০০০ কোটির মাইলফলক, যা খুব শিগগিরই স্পর্শ করতে পারে বলে মনে করা হচ্ছে।অন্যদিকে পবন কল্যাণ-এর ‘উস্তাদ ভগত সিং’ বক্স অফিসে ক্রমশ গতি হারাচ্ছে। ভালো শুরু হলেও ‘ধুরন্ধর ২’-এর দাপটে টিকতে পারছে না ছবিটি। ১৩তম দিনে মাত্র ৩৫ লক্ষ টাকার ব্যবসা করেছে এটি, ফলে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৭০.৬৪ কোটিতে।সব মিলিয়ে, ‘ধুরন্ধর ২’-এর ঝড়ে অন্যান্য ছবি কার্যত চাপা পড়ে যাচ্ছে এবং বক্স অফিসে রণবীর সিং-এর দাপট স্পষ্ট হয়ে উঠছে।

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande