
কলকাতা, ১ এপ্রিল, (হি.স.): ভোটার তালিকা সংক্রান্ত ফর্ম-৬ জমা দেওয়া একটি সাংবিধানিক প্রক্রিয়া। এতে বাধা সৃষ্টি করা উচিত নয়। বুধবার সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন, দলের রাজ্য প্রধান মুখপাত্র অ্যাডভোকেট দেবজিৎ সরকার।
বিষয়টি নিয়ে চলমান বিতর্কের প্রসঙ্গ তুলে ধরে তিনি অভিযোগ করেন, এই প্রক্রিয়াকে কেন্দ্র করে অশান্তি সৃষ্টি করা হচ্ছে। নির্বাচন কমিশনের উচিত বিষয়টি নিশ্চিত করা যাতে সকল বৈধ ভোটার তালিকাভুক্ত হতে পারেন।
তিনি বলেন, যে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া অত্যন্ত জরুরি এবং সেই লক্ষ্যে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক সহিংসতা, কেন্দ্রীয় সংস্থার ভূমিকা এবং আসন্ন নির্বাচনের প্রসঙ্গেও নিজের মতামত তুলে ধরেন।
শেষে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত এবং আগামী দিনে সেই পরিবর্তনের প্রতিফলন ঘটবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত