ডিসিএমের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর, পলাতক চালক
আউরাইয়া, ১ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের আউরাইয়া জেলায় দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে বেলা থানার অন্তর্গত কানপুর রোডে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ডিসিএম গাড়ি ফেলে চালক পালিয়ে যায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের ন
ডিসিএমের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু ,পলাতক চালক


আউরাইয়া, ১ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের আউরাইয়া জেলায় দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে বেলা থানার অন্তর্গত কানপুর রোডে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ডিসিএম গাড়ি ফেলে চালক পালিয়ে যায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম আশিষ যাদব ওরফে যদুবীর (৩৫), তিনি মাখনপুরওয়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ মোটরসাইকেলে করে যাওয়ার সময় বেলা এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে দ্রুতগতির একটি ডিসিএম গাড়ি তাঁর বাইকে ধাক্কা মারে। এতে গুরুতর জখম হন তিনি।স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে নবজীবন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।পুলিশ ডিসিএম গাড়িটিকে আটক করেছে এবং পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande