
কলকাতা, ১ এপ্রিল, (হি.স.): এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তল্লাশিতে খাস কলকাতায় মিলল বিপুল নগদ টাকা। বুধবার এক ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ ১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার করেছে ইডি।
বুধবার সকাল থেকে ইডি হানা দেয় নির্মাণ সংস্থার অফিসে। একসঙ্গে ছয় জায়গায় তল্লাশি চালানো হয় এদিন। তল্লাশি চালানো হয় বালিগঞ্জের ‘ত্রাস’ সোনা পাপ্পু বাড়িতেও। সোনা পাপ্পুর ঘনিষ্ঠ রাহুল দাসের বাড়িতেও পৌঁছে যায় ইডি। কাঁকুলিয়া রোডের বাড়িতে তল্লাশি চলে দীর্ঘক্ষণ। তল্লাশি চলে নির্মাণ ব্যবসায়ী জয় কামদারের বাড়িতেও। সেখান থেকেই উদ্ধার হয়েছে ১ কোটি ২০ লক্ষ টাকা। সোনা পাপ্পুর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র।
এপ্রিল মাসেই দু দফার ভোট রয়েছে বাংলায়। পুরোদমে প্রচার চালাচ্ছে সব রাজনৈতিক দল। এরই মধ্যে এদিন বড় মাপের এই তল্লাশি চলল।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত