তালিকায় সংশোধনের নামে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ বাবুলের
উত্তর ২৪ পরগনা, ১ এপ্রিল (হি.স.): ভোটার তালিকায় সংশোধনের নামে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে সরব হলেন তৃণমূল সাংসদ বাবুল সুপ্রিয়। তাঁর অভিযোগ, ‘এসআইআর প্রক্রিয়া অত্যন্ত উদ্বেগ জনক। এই প্রক্রিয়া সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে প্রশ্ন তুল
তালিকায় সংশোধনের নামে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ বাবুলের


উত্তর ২৪ পরগনা, ১ এপ্রিল (হি.স.): ভোটার তালিকায় সংশোধনের নামে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে সরব হলেন তৃণমূল সাংসদ বাবুল সুপ্রিয়। তাঁর অভিযোগ, ‘এসআইআর প্রক্রিয়া অত্যন্ত উদ্বেগ জনক। এই প্রক্রিয়া সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে প্রশ্ন তুলছে।’

বুধবার বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সভা থেকে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। ভোটার তালিকা নিয়ে তৈরি হওয়া বিতর্ক এখন রাজনৈতিক মহলে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। মঞ্চ থেকে তিনি অভিযোগ করেন, শুধু সাধারণ মানুষ নয়, এসআইআর প্রক্রিয়ায় বহু বিশিষ্ট ব্যক্তির নামও ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।

উদাহরণ হিসেবে তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, ভারতীয় তারকা ক্রিকেটার মহম্মদ শামি এবং তৃণমূল নেত্রী শশী পাঁজার নাম উল্লেখ করেন। বাবুল সুপ্রিয় বলেন, ‘এসআইআর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও অসন্তোষ তৈরি করছে। দেশের বৈধ নাগরিক হওয়া সত্ত্বেও কেন তাঁদের নাম বাদ দেওয়া হচ্ছে।’

বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুরজিৎ চিত্র বাদল। তাঁর সমর্থনে বুধবার এলাকায় একটি নির্বাচনী সভার আয়োজন করা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ বাবুল সুপ্রিয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande