ধর্মনগর উপনির্বাচন : এসএফআই ও ডিওয়াইএফআই-এর মিছিল
ধর্মনগর (ত্রিপুরা), ১ এপ্রিল (হি.স.) : আসন্ন ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা ক্রমশ জোরদার হচ্ছে। এই আবহে বামপন্থী ছাত্র ও যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই-এর যৌথ উদ্যোগে বুধবার ধর্মনগরে মিছিল করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন
ধর্মনগরে বাম ছাত্র যুবদের মিছিল


ধর্মনগর (ত্রিপুরা), ১ এপ্রিল (হি.স.) : আসন্ন ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা ক্রমশ জোরদার হচ্ছে। এই আবহে বামপন্থী ছাত্র ও যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই-এর যৌথ উদ্যোগে বুধবার ধর্মনগরে মিছিল করা হয়।

মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে এবং শেষে একটি সমাবেশে মিলিত হয়। এতে ছাত্র-যুব অংশগ্রহণ করেন। সমাবেশ থেকে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী অমিতাভ দত্তকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান সংগঠনের নেতারা।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক নবারুণ দেব, ধর্মনগর মহকুমা সম্পাদক অর্জুন নাথ, সালমান খানসহ ছাত্র ও যুব সংগঠনের একাধিক নেতৃত্ব।

বক্তৃতায় নবারুণ দেব রাজ্যের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করে বলেন, রাজ্যে নেশার প্রসার উদ্বেগজনকভাবে বেড়েছে, যার ফলে যুব সমাজ বিপথে পরিচালিত হচ্ছে। পাশাপাশি তিনি বেকার সমস্যা, স্বাস্থ্য ব্যবস্থার অবনতি এবং রাস্তাঘাটের বেহাল অবস্থার কথাও তুলে ধরেন।

তিনি অভিযোগ করেন, শিক্ষিত যুবকদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ নেই এবং সরকারি হাসপাতালে পরিষেবা ও পরিকাঠামোর অভাবে সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছেন।

সমাবেশ থেকে নেতারা দাবি করেন, শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসা অমিতাভ দত্তকে জয়ী করলে ধর্মনগরের সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande