কে আই আই এফ সি ২০২৬-এ ঝলমলে সন্ধ্যা, সম্মানিত বাংলার কৃতি ব্যক্তিত্বরা
কলকাতা, ১০ এপ্রিল (হি. স.) : ​শিল্পের শহর কলকাতার আইসিসিআর-এ বৃহস্পতিবার সন্ধ্যায় উদযাপিত হলো কলকাতা ইন্টারন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল (কে আই আই এফ সি) ২০২৬। চলচ্চিত্র, সাহিত্য, সঙ্গীত এবং সমাজসেবার বিভিন্ন ক্ষেত্রে
কে আই আই এফ সি ২০২৬-এ ঝলমলে সন্ধ্যা, সম্মানিত বাংলার কৃতি ব্যক্তিত্বরা


কে আই আই এফ সি ২০২৬-এ ঝলমলে সন্ধ্যা, সম্মানিত বাংলার কৃতি ব্যক্তিত্বরা


কে আই আই এফ সি ২০২৬-এ ঝলমলে সন্ধ্যা, সম্মানিত বাংলার কৃতি ব্যক্তিত্বরা


কে আই আই এফ সি ২০২৬-এ ঝলমলে সন্ধ্যা, সম্মানিত বাংলার কৃতি ব্যক্তিত্বরা


কলকাতা, ১০ এপ্রিল (হি. স.) :

​শিল্পের শহর কলকাতার আইসিসিআর-এ বৃহস্পতিবার সন্ধ্যায় উদযাপিত হলো কলকাতা ইন্টারন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল (কে আই আই এফ সি) ২০২৬। চলচ্চিত্র, সাহিত্য, সঙ্গীত এবং সমাজসেবার বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এ বছর বাংলার একাধিক গুণী ব্যক্তিত্বকে সম্মানিত করা হয়েছে।

​অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন মর্যাদাপূর্ণ সম্মান প্রদান। রাজশেখর সম্মান পেয়েছেন বিশিষ্ট পরিচালক গৌতম ঘোষ এবং গুরু দত্ত সম্মান প্রদান করা হয়েছে জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীকে। সাহিত্য জগতে অবদানের জন্য সুকান্ত সম্মান পান শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এছাড়া লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয় শ্রীকুমার চট্টোপাধ্যায়কে। থিয়েটার ও অভিনয়ে বিশেষ অবদানের জন্য উৎপল দত্ত সম্মান পান সুমন মুখোপাধ্যায় এবং বিজন ভট্টাচার্য সম্মান পান দেবশঙ্কর হালদার।

​চলচ্চিত্র বিভাগে সেরা সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে অন্নপূর্ণা বসু পরিচালিত ‘সার্থপর’। এই সিনেমার ‘এই শোন’ গানের জন্য সেরা গায়ক হয়েছেন রূপঙ্কর বাগচী এবং সেরা গীতিকার হয়েছেন প্রসেন। অন্যদিকে ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমার জন্য অনন্যা চ্যাটার্জী সেরা প্লেব্যাক সিঙ্গার (মহিলা) সম্মান পেয়েছেন।

​‘চোখের তারা তুই’ সিনেমাটি একাধিক বিভাগে সাফল্য পেয়েছে—চিরঞ্জীব দে সেরা প্রতিশ্রুতিশীল গায়ক, ভাস্কর বন্দ্যোপাধ্যায় সেরা পার্শ্ব অভিনেতা এবং সিদ্ধার্থ চক্রবর্তী সেরা সিনেমাটোগ্রাফার হিসেবে সম্মানিত হয়েছেন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ‘ওয়াইল্ড ফ্লাওয়ার’ সিনেমার জন্য অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় সেরা পরিচালক ও চিত্রনাট্যকারের পুরস্কার জিতে নিয়েছেন। ‘কন্যা’ সিনেমার জন্য সেরা সম্পাদক হয়েছেন সায়ন্তন নাগ এবং সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী।

​সঙ্গীত বিভাগে সেরা সুরকার হিসেবে কৌশিক মুখার্জী এবং ‘খোঁজ’ গানের জন্য রথিজিৎ ভট্টাচার্য সেরা মিউজিক ডিরেক্টর নির্বাচিত হয়েছেন। পণ্ডিত রবিশঙ্কর সম্মান পেয়েছেন রাতুল শঙ্কর এবং লালন সম্মানে পুরস্কৃত হয়েছেন প্রসাদ রঞ্জন দাস। অনুষ্ঠানে অলোকানন্দা রায়, রাঘব চ্যাটার্জী, তরুণ ভট্টাচার্য সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বকে বিশেষ সম্মান জানানো হয়। সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে ‘বাঙলীয় সাহিত্য পরিষদ’ পেয়েছে ‘শতক সেরা পাঠাগার সম্মান’। এছাড়া শিক্ষা ও সমাজসেবায় অবদানের জন্য পবিত্র সরকার ও রিপন আর্যকে ‘শিক্ষক রত্ন সম্মান’ প্রদান করা হয়েছে।

​সব মিলিয়ে, কে আই আই এফ সি ২০২৬ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বাংলা সংস্কৃতি ও শিল্পের বিভিন্ন ক্ষেত্রের প্রতিভাদের কুর্নিশ জানিয়ে এক স্মরণীয় অধ্যায় রচনা করল।

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande