(আপডেট ) মথুরায় যমুনায় নৌকাডুবি: মৃত ১০, শোক প্রকাশ উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি.স.) : উত্তর প্রদেশের মথুরার বৃন্দাবনে যমুনা নদীতে যাত্রীবোঝাই একটি নৌকা উল্টে গিয়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এখনও একাধিক যাত্রী নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্র
মথুরায় যমুনায় নৌকাডুবি: মৃত ১০, শোক প্রকাশ উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর


মথুরায় যমুনায় নৌকাডুবি: মৃত ১০, শোক প্রকাশ উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি.স.) : উত্তর প্রদেশের মথুরার বৃন্দাবনে যমুনা নদীতে যাত্রীবোঝাই একটি নৌকা উল্টে গিয়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এখনও একাধিক যাত্রী নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উপরাষ্ট্রপতি সামাজিক মাধ্যমে শোকবার্তায় জানান, মথুরায় নৌকা উল্টে যাওয়ার ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলেন, যাঁরা প্রিয়জন হারিয়েছেন তাঁদের প্রতি তাঁর সমবেদনা রইল। আহতদের দ্রুত সুস্থতার প্রার্থনা করেন তিনি। পাশাপাশি তিনি জানান, স্থানীয় প্রশাসন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তা দিচ্ছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নদীর স্রোত এবং সন্ধ্যার পর আলোর অভাবে উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হলেও তা অব্যাহত রয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখতে প্রশাসনের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

জেলা শাসক সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় নৌকায় ২৪ জনেরও বেশি যাত্রী ছিলেন। নৌকা উল্টে যাওয়ার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজন প্রথমেই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে এবং জলে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা করেন। পরে পুলিশ, ডুবুরি দল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এখনও নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande