ইরান থেকে ৩১২ ভারতীয় মৎস্যজীবীর নিরাপদ প্রত্যাবর্তন, আর্মেনিয়ার সহযোগিতায় সফল উদ্ধার অভিযান
নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি.স.) : ইরানে আটকে পড়া ৩১২ জন ভারতীয় মৎস্যজীবীকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আর্মেনিয়ার মাধ্যমে এই উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সামাজিক মাধ্যম এক্স-এ
এস জয়শঙ্কর


নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি.স.) : ইরানে আটকে পড়া ৩১২ জন ভারতীয় মৎস্যজীবীকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আর্মেনিয়ার মাধ্যমে এই উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সামাজিক মাধ্যম এক্স-এ বিদেশমন্ত্রী জানান, আর্মেনিয়া সরকারের সহায়তায় এই জটিল অভিযান সফল হয়েছে। তিনি আর্মেনিয়ার বিদেশমন্ত্রী আরারাত মিরজোয়ান-কে বিশেষ ধন্যবাদ জানান।

বিদেশ মন্ত্রক, ভারতীয় দূতাবাস এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে এই উদ্ধার অভিযান পরিচালিত হয়। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে এই মৎস্যজীবীরা ইরানে আটকে ছিলেন। তাঁদের প্রথমে ইরান থেকে সরিয়ে আর্মেনিয়ায় নিয়ে যাওয়া হয়, সেখান থেকে বিমানে করে ভারতে ফেরানো হয়েছে। পুরো যাত্রাপথে নিরাপত্তা বিধি মেনে চলার পাশাপাশি খাদ্য, স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধার ব্যবস্থাও করা হয়। উল্লেখ্য, এর আগে ৫ এপ্রিল পশ্চিম এশিয়ার সামরিক উত্তেজনার আবহে ইরানে আটকে পড়া ৩৪৫ জন ভারতীয় মৎস্যজীবীকেও আর্মেনিয়ার মাধ্যমে নিরাপদে চেন্নাইয়ে ফিরিয়ে আনা হয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande