(আপডেট )মথুরায় নৌকাডুবিতে মৃত বেড়ে ১১, এখনও নিখোঁজ ৭; যমুনায় জোর তল্লাশি অভিযান
মথুরা, ১১ এপ্রিল (হি.স.) : উত্তর প্রদেশের মথুরার বৃন্দাবনে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১-এ। এখনও অন্তত ৭ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের খোঁজে এনডিআরএফ, এসডিআরএফ-সহ একাধিক বাহিনী জোর তল্লাশি অভিযান চালাচ্ছে। শনিবার জেলা প্
মথুরায় নৌকাডুবিতে মৃত বেড়ে ১১, এখনও নিখোঁজ ৭; যমুনায় জোর তল্লাশি অভিযান


মথুরা, ১১ এপ্রিল (হি.স.) : উত্তর প্রদেশের মথুরার বৃন্দাবনে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১-এ। এখনও অন্তত ৭ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের খোঁজে এনডিআরএফ, এসডিআরএফ-সহ একাধিক বাহিনী জোর তল্লাশি অভিযান চালাচ্ছে।

শনিবার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার লুধিয়ানা থেকে আগত ৩৭ জনেরও বেশি তীর্থযাত্রী কেশীঘাট থেকে যমুনা পেরিয়ে দেবরাহা বাবার সমাধিস্থলে দর্শনে যাচ্ছিলেন। সেই সময় প্রবল স্রোতের মধ্যে পন্টুন সেতুর একটি অংশ মোটরবোটের সঙ্গে ধাক্কা লাগলে নৌকাটি উল্টে যায় এবং যাত্রীরা নদীতে তলিয়ে যেতে থাকেন।

ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়। স্থানীয় ডুবুরি ও উদ্ধারকারী দল ২২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও একের পর এক দেহ উদ্ধার হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১১-এ পৌঁছেছে। সর্বশেষ এক যুবকের দেহ উদ্ধার করা হয়েছে, যার পরিচয় মানিক টন্ডন হিসেবে জানা গেছে।

এসপি (গ্রামীণ) সুরেশ চন্দ্র রাওয়াত জানান, ঘটনাস্থলে একাধিক উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। ৮টি পিআরবি, উদ্ধার , অ্যাম্বুলেন্স ছাড়াও ৮টি এনডিআরএফ, ৫টি এসডিআরএফ এবং ৩টি পিএসি দল কাজ করছে। পাশাপাশি প্রায় ১২০ জন বেসরকারি ডুবুরিও তল্লাশি অভিযানে যুক্ত রয়েছেন। প্রায় ১৪ কিলোমিটার এলাকা জুড়ে অনুসন্ধান চালানো হচ্ছে।

এডিএম (জুডিশিয়াল) বেদ প্রিয়া আর্য জানান, নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে এবং পরিবারগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। আহতদের রামকৃষ্ণ মিশন সেবাশ্রম হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাদের চিকিৎসার বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

প্রশাসনের তরফে ইতিমধ্যেই উদ্ধার হওয়া মৃতদেহগুলিকে পাঞ্জাবে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পুরো ঘটনার তদন্তের দায়িত্ব এডিএম (ফাইন্যান্স) ডঃ পঙ্কজ বর্মাকে দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande