ভারতের নির্বাচন প্রক্রিয়া দেখে মুগ্ধ ২২টি দেশের প্রতিনিধিরা, প্রশংসা পঞ্চমুখ কেনিয়া-মেক্সিকো
​নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি. স.) : ভারতের গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব প্রত্যক্ষ করতে এই মুহূর্তে বিদেশি প্রতিনিধিদের উপস্থিতি নজর কেড়েছে। জাতীয় নির্বাচন কমিশন শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, ‘ইন্টারন্যাশনাল ইলেকশন ভিজিটর প্রোগ্রাম’ ২০২৬ কর্মসূচি
ভারতের নির্বাচন প্রক্রিয়া দেখে মুগ্ধ ২২টি দেশের প্রতিনিধিরা, প্রশংসা পঞ্চমুখ কেনিয়া-মেক্সিকো


​নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি. স.) : ভারতের গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব প্রত্যক্ষ করতে এই মুহূর্তে বিদেশি প্রতিনিধিদের উপস্থিতি নজর কেড়েছে। জাতীয় নির্বাচন কমিশন শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, ‘ইন্টারন্যাশনাল ইলেকশন ভিজিটর প্রোগ্রাম’ ২০২৬ কর্মসূচির আওতায় ইতিমধ্যেই ২২টি দেশের ৩৮ জন প্রতিনিধি ভারতে এসেছেন। নতুন দিল্লির ‘নির্বাচন সদন’ থেকে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।​উল্লেখ্য, অসম, কেরালা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোটগ্রহণ প্রক্রিয়া স্বচক্ষে পর্যবেক্ষণ করেছেন এই বিদেশি প্রতিনিধিরা। চলতি মাসের ৮ ও ৯ তারিখ—এই দু-দিন ধরে তাঁরা দুই রাজ্যের বিভিন্ন বুথে গিয়ে সরাসরি ভোটদানের পদ্ধতি খতিয়ে দেখেন। ভারতের নির্বাচন পরিচালনার আধুনিক কৌশল ও স্বচ্ছতা দেখে ক্রোয়েশিয়া, মেক্সিকো, কেনিয়া এবং নামিবিয়ার প্রতিনিধিরা ভূয়সী প্রশংসা করেছেন।​দেশের নির্বাচন কমিশনের ডেপুটি ডিরেক্টর অপূর্ব কুমার সিং এই প্রসঙ্গে জানিয়েছেন যে, সশরীরে উপস্থিত থাকা প্রতিনিধিদের পাশাপাশি ১৫টি দেশের কাছে ইউটিউব লিঙ্কও পাঠানো হয়েছে, যাতে তারা দূর থেকেও ভারতের এই বিশাল নির্বাচনী কর্মযজ্ঞ সরাসরি পর্যবেক্ষণ করতে পারে। বিদেশের প্রতিনিধিদের এই অংশগ্রহণ ভারতের গণতান্ত্রিক পরিকাঠামোর প্রতি আন্তর্জাতিক মহলের গভীর আগ্রহ ও আস্থারই প্রতিফলন বলে মনে করছে রাজনৈতিক মহল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande