

জয়পুর, ১১ এপ্রিল (হি.স.) : অসমে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে হেসেখেলে সহজেই সরকার গঠন করবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। পশ্চিমবঙ্গ থেকেও এনডিএ-র জয়ের বিষয়ে ভালো ফিডব্যাক আসছে, জয়পুরে দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
রাজস্থানের সিকার জেলায় খাটু শ্যাম মন্দির এবং সালাসার বালাজি মন্দির দর্শন করে জয়পুরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা এই মন্তব্য করেছেন। ড. শৰ্মা পশ্চিমবঙ্গেও বিজেপির জয়ের পূর্বাভাস দিয়ে বলেন, ‘আমি এখনও পশ্চিমবঙ্গে যাইনি। দলীয় কাৰ্যকৰ্তা এবং সমর্থকদের কাছ থেকে ইতিবাচক ফিডব্যাক পাওয়া যাচ্ছে। আমি করি, এবার পশ্চিমবঙ্গেও বিজেপি সরকার গঠন করবে।’
নির্বাচন-পরবর্তী সময়ে শান্তি বজায় রাখার জন্য রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে আহ্বান জানিয়ে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ধৈর্য ধরার কথা বলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তিনি বলেন, ‘নির্বাচন শেষ হয়েছে, সবাইকে শান্ত থাকতে হবে। ফলাফল ঘোষণার আগ পর্যন্ত আমাদের ধৈর্য ধরে থাকতে হবে। কোনও রাজনৈতিক উত্তেজনা তৈরি করা উচিত নয়, কারণ নির্বাচন কমিশন ফল প্রকাশের আগে প্রায় এক মাস সময় দিয়েছে।’
তিনি বলেন, ‘আমি সবসময় খাটু শ্যাম ও সালাসার বালাজি মন্দিরে আসি, আশীর্বাদ নেই। আজকের মন্দির দর্শন এর ব্যতিক্রম নয়।’
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস