মহারাষ্ট্রে মৃদু ভূমিকম্প, রিখটার স্কেলে তীব্র ৪.৭
হিঙ্গোলি, ১১ এপ্রিল (হি.স.) : মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল মহারাষ্ট্র । শনিবার সকাল ৮.৪৫ মিনিট নাগাদ মহারাষ্ট্রের হিঙ্গোলি, নান্দেদ এবং পারভানি জেলা জুড়ে রিখটার স্কেলে ৪.৭ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়। নান্দেদ জেলার নান্দেদ শহর, আরধাপুর, মুদখেদ, লোহ
লাদাখের লেহ-তে মৃদু ভূমিকম্প, তীব্রতা ৩.৯


হিঙ্গোলি, ১১ এপ্রিল (হি.স.) : মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল মহারাষ্ট্র । শনিবার সকাল ৮.৪৫ মিনিট নাগাদ মহারাষ্ট্রের হিঙ্গোলি, নান্দেদ এবং পারভানি জেলা জুড়ে রিখটার স্কেলে ৪.৭ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়। নান্দেদ জেলার নান্দেদ শহর, আরধাপুর, মুদখেদ, লোহা, নাইগাঁও, হাদগাঁও এবং হিমায়তনগর তালুকা-সহ অনেক এলাকায় এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই শহরাঞ্চল ও গ্রামাঞ্চল—উভয় এলাকার বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। প্রশাসনের তথ্য মতে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল হিঙ্গোলি জেলার ভাসমত তালুকের শিরলি গ্রামের উত্তরে। হিঙ্গোলি, পারভানি এবং নান্দেদ জেলার কর্তৃপক্ষ নাগরিকদের আতঙ্কিত না হতে এবং কোনও ধরনের গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande