
নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি.স.): উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণান শুক্রবার সিন্ধি ভাষায় ভারতীয় সংবিধানের সর্বশেষ সংস্করণ প্রকাশ করেছেন। উপরাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে দেবনগরী এবং পার্সি হরফে এই সংস্করণ প্রকাশিত হয়। উপরাষ্ট্রপতি সিন্ধি ভাষা দিবস উপলক্ষ্যে সিন্ধিভাষী জনসাধারণকে শুভেচ্ছা জানান। প্রাচীন ও মিষ্টি ভাষা হিসেবে বর্ণনা করে এই ভাষায় রচিত সাহিত্যের প্রশংসা করেন তিনি। বৈদিক দর্শন ও সুফি ভাবনার মেলবন্ধন ঘটানোয় সিন্ধি ভাষা ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসার এক সর্বজনীন চেতনাকে জাগ্রত করে। এই প্রথম দেবনগরী হরফে সিন্ধি ভাষায় সংবিধানের একটি সংস্করণ প্রকাশিত হলো। রাধাকৃষ্ণান বলেন, ভারতীয় সংবিধান জনসাধারণের উচ্চাকাঙ্খায় পরিপূর্ণ, যেখানে নাগরিকদের অধিকার রক্ষিত হয় এবং গণতান্ত্রিক প্রশাসনিক ব্যবস্থাকে পরিচালনার ক্ষেত্রে পথ দেখায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইন ও ন্যায়বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল; রাজস্থান বিধানসভার অধ্যক্ষ বাসুদেব দেবনানী; লোকসভার সাংসদ শঙ্কর লালওয়ানী; এবং আইন বিভাগের সচিব ডঃ রাজীব মণি সহ বিশিষ্টজনেরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ