রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের, উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা
রাঁচি, ১০ এপ্রিল (হি.স.) : ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন শুক্রবার রাঁচির রাজভবনে রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সৌজন্য সাক্ষাতের সময় উভয়ের মধ্যে রাজ্যের সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক প্রকল্প এবং সমসাময়িক বিভিন্ন বিষয়
রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মুখ্যমন্ত্রী


রাঁচি, ১০ এপ্রিল (হি.স.) : ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন শুক্রবার রাঁচির রাজভবনে রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সৌজন্য সাক্ষাতের সময় উভয়ের মধ্যে রাজ্যের সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক প্রকল্প এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকার পর্বে মুখ্যমন্ত্রী রাজ্যপালকে রাজ্যের বর্তমান উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সরকারি প্রকল্পের রূপায়ণের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। প্রশাসনের শীর্ষ দুই ব্যক্তিত্বের এই বৈঠককে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক মহলে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande