
নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি.স.) : দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের-এর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন দেশের একাধিক বিশিষ্ট নেতা।
উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন শুক্রবার উপরাষ্ট্রপতি ভবনে মোরারজি দেশাইয়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা নীতিন গড়করি। প্রয়াণদিবসে প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা জানিয়ে তাঁর অবদান স্মরণ করেন।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিক মাধ্যমে পোস্ট করে মোরারজি দেশাইকে সাদামাটা জীবনযাপন ও জনসেবার প্রতীক বলে উল্লেখ করেন। তিনি বলেন, দেশের প্রতি তাঁর নিবেদন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
অন্যদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, মোরারজি দেশাইয়ের সমগ্র জীবন ছিল সাদামাটা, শৃঙ্খলাবদ্ধ এবং জাতির সেবায় নিবেদিত। তাঁর আদর্শ ও কাজ দেশবাসীকে চিরকাল অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী মোরারজি দেশাই তাঁর সততা, কঠোর শৃঙ্খলা ও নিঃস্বার্থ জনসেবার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। দেশের প্রথম অ-কংগ্রেসি নেতা হিসেবে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করে এক ঐতিহাসিক নজির গড়েছিলেন। তিনি ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্ন’-এর পাশাপাশি পাকিস্তানের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘নিশান-এ-পাকিস্তান’-এ ভূষিত একমাত্র ভারতীয় ব্যক্তি।১৯৯৫ সালের ১০ এপ্রিল মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন মোরারজি দেশাই।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য