হরিবংশকে রাজ্যসভায় মনোনীত করলেন রাষ্ট্রপতি
নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হরিবংশকে রাজ্যসভায় মনোনীত করেছেন। একজন মনোনীত সদস্যের অবসরের কারণে সৃষ্ট শূন্যপদ পূরণের জন্য সংবিধানের বিধান অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হরিবংশ রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়
হরিবংশকে রাজ্যসভায় মনোনীত করলেন রাষ্ট্রপতি


নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হরিবংশকে রাজ্যসভায় মনোনীত করেছেন। একজন মনোনীত সদস্যের অবসরের কারণে সৃষ্ট শূন্যপদ পূরণের জন্য সংবিধানের বিধান অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হরিবংশ রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, সংসদের উচ্চকক্ষের সদস্য হিসেবে হরিবংশের মেয়াদ বৃহস্পতিবার (৯ এপ্রিল) শেষ হয়েছে।

ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর রাজ্যসভা থেকে অবসরের কারণে সৃষ্ট শূন্যপদে হরিবংশকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৬৯ বছর বয়সি হরিবংশ বিহারের প্রতিনিধিত্ব করে রাজ্যসভার সদস্য হিসেবে তাঁর দু'বারের মেয়াদ পূর্ণ করেছেন। তিনি উচ্চকক্ষের ডেপুটি চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পুনরায় রাজ্যসভায় মনোনীত হওয়ায় ২০৩২ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য থাকবেন তিনি।

প্রসঙ্গত, রাজ্যসভায় মোট ১২ জন মনোনীত সাংসদ রয়েছেন, যাঁদের রাষ্ট্রপতি নিয়োগ করেন। শিল্প, সাহিত্য, বিজ্ঞান এবং সমাজসেবায় অসামান্য অবদানের ভিত্তিতে এই সাংসদদের নির্বাচন করা হয়। জেডিইউ এবারে হরিবংশকে রাজ্যসভায় পুনরায় মনোনীত করেনি। রাষ্ট্রপতি কর্তৃক তিনি মনোনীত হয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande