তামিলনাড়ু নির্বাচন: ৩২৬ জন কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন
নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি. স.) : আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ুর ২৩৪টি আসনে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে ওই রাজ্যের জন্য মোট ৩২৬ জন কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন। শুক্রবার নয়াদিল্লিতে
তামিলনাড়ু নির্বাচন: ৩২৬ জন কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন


নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি. স.) : আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ুর ২৩৪টি আসনে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে ওই রাজ্যের জন্য মোট ৩২৬ জন কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন। শুক্রবার নয়াদিল্লিতে এই সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ড. এস এস সান্ধু এবং ড. বিবেক যোশী। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আয়োজিত এই বৈঠকে নির্বাচনের প্রস্তুতি বিস্তারিতভাবে খতিয়ে দেখা হয়েছে।

​জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, তামিলনাড়ুর ২৩৪টি বিধানসভা কেন্দ্রের জন্য ১৩৬ জন সাধারণ পর্যবেক্ষক, ৪০ জন পুলিশ পর্যবেক্ষক এবং ১৫০ জন ব্যয় পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে। গণতন্ত্রের এই উৎসবে স্বচ্ছতা বজায় রেখে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করাই কমিশনের মূল লক্ষ্য। ইতিমধ্যেই রাজ্যজুড়ে আদর্শ আচরণবিধি কার্যকর করা হয়েছে এবং তা লঙ্ঘিত হচ্ছে কি না, সেদিকে কড়া নজরদারি চালানো হচ্ছে। এদিনের বৈঠকে ভোটকর্মীদের সুবিধার্থে এবং ভোটারদের জন্য বুথগুলিতে পর্যাপ্ত পানীয় জলের জোগান অব্যাহত রাখার বিষয়েও বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande